News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি শিবিরে যোগদান অব্যাহত, পাবিয়াছড়া বিধানসভায় ৩৪০ ভোটার যোগ দিলেন বিজেপিতে 
Image

বিজেপি শিবিরে যোগদান অব্যাহত, পাবিয়াছড়া বিধানসভায় ৩৪০ ভোটার যোগ দিলেন বিজেপিতে 

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৩ ফেব্রুয়ারি: পাবিয়াছড়া বিধানসভার পূর্ব বেতছড়া এনআর পাড়াতে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। দিল্লির মোদিজীর আহবানে তিন দিনের সম্মেলনের পরেই চলছে রাজ্যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের তুমুল প্রস্তুতি। 

দিল্লির সফর শেষে পাবিয়াছড়ায় পা রাখতেই এলাকার বিধায়ক সাংগঠনিক কাজে কোনো ত্রুটি রাখতে নারাজ। সরকারি কাজ কর্মের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মসূচি। 

সরকারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন সরকারের উন্নয়নের বিভিন্ন জনগণের সামনে তুলে ধরছেন তেমনি দলীয় সভা করে সংগঠনকে মজবুত করার কাজ শুরু করেছেন। 

দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বুথভিত্তিক সভা যেমন করছেন তেমন বিরোধী শিবির ভেঙ্গে নিজ দলে টেনে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছেন জোর কদমে। এলাকার নেতৃত্বদের মাধ্যমে উন্নয়নের ধারায় বিরোধী শিবিরের হানা দিয়ে ভোটারদের যুক্ত করছেন পদ্ম শিবিরে। পাহাড়েও খামতি নেই বিধায়ক ভগবান চন্দ্র দাসের। ভাঙছেন তিপ্রা মথার ঘর। 

শুক্রবার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত এন আর পাড়ায় অনুষ্ঠিত হয় যোগদান সভা।  ভারতীয় জনতা পার্টির এই যোগদান সভায় মাধ্যমে ৩৪০ জন ভোটার যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে।  তিপ্রা মথা, সিপিআইএম, কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে বিরোধী দল ত্যাগ করে পদ্ম শিবিরে শামিল হয়েছেন। দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন বিধায়ক সহ দলের অন্যান্য নেতৃত্বরা। 

Releated Posts

সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন

সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত…

ByByReshmi Debnath Jun 29, 2026

খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি…

ByByReshmi Debnath Jun 28, 2026

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে   “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top