News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ অফিসারের বিরুদ্ধে মহিষ চুরি করে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ
Image

পুলিশ অফিসারের বিরুদ্ধে মহিষ চুরি করে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি: পুলিশ অফিসারের বিরুদ্ধে মহিষ চুরি করে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 মহিষ চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলকামাল কান্ড ধর্মনগরে। অভিযোগ চুরি যাওয়া দুটি মহিষ নাকি এক পুলিশ সাব ইন্সপেক্টর বিক্রি করে দিয়েছে। ধর্মনগর মহকুমার শ্রীপুরে যে গোশালাটি রয়েছে তা থেকে ১৮ ফেব্রুয়ারি রাতে দুটি মহিষ এবং একটি গরু চুরি হয়। গোশালার কর্ণধার কান্তি নাথ ১৯  ফেব্রুয়ারি ধর্মনগর থানায় একটি অভিযোগ দায়ের করে। কান্তি নাথ জানান ২০ তারিখ খবর পাওয়া যায় ধর্মনগরের ইচাইলাল ছড়া সোনাপুর স্কুলের পাশে নাকি কারুর বাড়িতে দুটি মহিষ রয়েছে। তাই কান্তি বাবু ধর্মনগর থানার সেকেন্ড অফিসার মমতাজ হাসিনাকে ঘটনাটি জানান।

মমতাজ হাসিনা ধর্মনগর থানার সাব-ইন্সপেক্টর মনোজ পালকে দায়িত্ব দেন মহিষ দুটি খুঁজে বের করে মালিকের হাতে তুলে দেওয়ার জন্য। সেই মোতাবেক মনোজ বাবু মহিষ দুটি খুঁজে বের করেন তবে তিনি থানায় নিয়ে আসেননি। অভিযোগ উঠেছে উনি নাকি মহিষ দুটি উদ্ধার করে বেশ বড় অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। তা নিয়ে একুশে ফেব্রুয়ারি সারাদিন ধর্মনগর থানা এলাকা সরগরম ছিল।

 একজন দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরা পুলিশের সাব-ইন্সপেক্টর যদি উদ্ধার করতে গিয়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে মহিষ বিক্রি করে দেন তাহলে মানুষ আর থানার প্রতি আস্থা রেখে কোন অভিযোগ ভবিষ্যতে দায়ের করবে না। জানা গেছে মহিষ দুটি বর্তমানে ইয়াকুবনগরে রয়েছে। এদিকে কান্তি বাবু জানিয়েছেন উনার প্রশাসনের কাছে একান্ত অনুরোধ যেন মহিষ এবং গরু উদ্ধার করে এগুলিকে গোরক্ষনাথ গোশালায় পুনরায় পাঠিয়ে দেওয়া হয় এবং যারা চুরি করেছে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top