News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরকে কয়েক দশক ধরে পরিবারতান্ত্রিক রাজনীতির শিকার হতে হয়েছে : প্রধানমন্ত্রী
Image

জম্মু ও কাশ্মীরকে কয়েক দশক ধরে পরিবারতান্ত্রিক রাজনীতির শিকার হতে হয়েছে : প্রধানমন্ত্রী

জম্মু, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরকে কয়েক দশক ধরে পরিবারতান্ত্রিক রাজনীতির শিকার হতে হয়েছে। উদ্বেগ প্রকাশ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “যারা পারিবারিক রাজনীতির চর্চা করে তাঁরা সব সময় শুধু নিজেদের স্বার্থ দেখেছে এবং মানুষের স্বার্থের তোয়াক্কা করেনি। পরিবারতান্ত্রিক রাজনীতিতে যদি কেউ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তা হল আমাদের তরুণ প্রজন্ম।”

মঙ্গলবার জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই বৈদ্যুতিক ট্রেনের যাত্রার শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান চলাচল, পেট্রোলিয়াম, নাগরিক পরিকাঠামো-সহ বিভিন্ন সেক্টরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যে সরকার শুধুমাত্র একটি পরিবারকে উন্নীত করতে ব্যস্ত, তাঁরা নিজেদের রাজ্যের অন্যান্য যুবকদের ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলেছে। এই ধরনের পরিবারমুখী সরকার যুবকদের জন্য পরিকল্পনা তৈরিতেও অগ্রাধিকার দেয় না। যারা শুধুমাত্র নিজেদের পরিবারের কথা ভাবেন, তাঁরা কখনই আপনার পরিবার নিয়ে চিন্তা করবেন না। আমি খুশি যে জম্মু ও কাশ্মীর এই পারিবারিক রাজনীতি থেকে মুক্তি পাচ্ছে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top