News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের উত্তর জেলায় সেন্টারের দাবি
Image

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের উত্তর জেলায় সেন্টারের দাবি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারি: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের জন্য ধর্মনগর এবং ঊনকোটি জেলাকে নিয়ে একটি সেন্টার করার দাবি উঠেছে।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয় রাজধানী আগরতলাতে। বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষিকারা আগরতলায় গিয়ে থেকে খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ২০২১ সাল থেকে খাতা মূল্যায়নের জন্য রাজ্যকে চারটি জোনে ভাগ করে খাতা মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।

 উত্তর জেলা এবং ঊনকোটি জেলা থেকে যেসব শিক্ষক-শিক্ষিকারা খাতা মূল্যায়নের জন্য আগরতলাতে যায় তাদের খাওয়া থাকা সরকার থেকে দেওয়া হলেও বিশেষ কতগুলি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।

এই সমস্যা গুলি নিরসনে উত্তর এবং ঊনকোটি জেলাকে নিয়ে ধর্মনগরকে সেন্টার বানিয়ে যদি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের ব্যবস্থা করা হয় সেই দাবি দুই জেলার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে উঠে এসেছে।

এতে করে আরো সঠিকভাবে মূল্যায়ন সম্ভব হবে এবং দুই জেলার শিক্ষক-শিক্ষিকারা বাড়ির আশেপাশে থেকে মুক্ত এবং স্বচ্ছ মনে কোন ধরনের টেনশন ছাড়া মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে শিক্ষক মহলের দাবি জনসমক্ষে উঠে এসেছে।

যেভাবে দিনের পর দিন শুধুমাত্র রাজধানীকে কেন্দ্র না করে বিকেন্দ্রীয় কারণের মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে শাসনব্যবস্থার সুফল ছড়িয়ে দেওয়া হচ্ছে সেরূপভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতাম মূল্যায়নের প্রক্রিয়া যদি এমন করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তার আবেদন জানিয়েছেন উত্তর এবং ঊনকোটি জেলার শিক্ষক-শিক্ষিকা দের মহল থেকে।

রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো হয়েছে।

Releated Posts

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top