News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্দোলনকারী কৃষকদের ওপর ড্রোন ব্যবহার অনুচিত : ভগবন্ত মান
Image

আন্দোলনকারী কৃষকদের ওপর ড্রোন ব্যবহার অনুচিত : ভগবন্ত মান

চন্ডিগড়, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানা পুলিশ সীমান্তে ড্রোণ ওড়ানোর ব্যাপারে আপত্তি প্রদর্শন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলির মধ্যে বৃহস্পতিবার রাতে একটি বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকেই ড্রোন সংক্রান্ত একথা বলেন ভগবন্ত মান।

শুক্রবার ভোররাত ২টো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলির মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিত্যানন্দ রাই, পীযূষ গোয়েল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী বন্ত মান সহ অনেকে। সকলের উপস্থিতিতেই মান এই বিষয়টি তুলে ধরেন। মান শুক্রবার সকালে একটি সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী কৃষকদের ওপর হামলার জন্য ড্রোন ব্যবহার করা উচিত নয়। মান আরও জানান যে ডিসি পাতিয়ালা এবং ডিসি আম্বালার কাছেও এই বিষয়টি জানানো হয়েছে। পঞ্জাবের তিনটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় গুরুতর প্রভাব পড়ছে।

মুখ্যমন্ত্রী বলেন যে পঞ্জাবকে ভারত থেকে আলাদা করতে হরিয়ানার সঙ্গে রাজ্যের সীমান্তে কাঁটাতার লাগানো সমর্থনযোগ্য নয়। কৃষক সংগঠনগুলো শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে কারফিউ জারি করার কোনও দরকার নেই বলেও এদিন সাংবাদিকদের মান বলেন। তিনি বলেন যে কৃষকদের ন্যায্য দাবির সমাধান করতে হবে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার গুজব বা হুমকিতে এএপি ভীত নয় বলেও তিনি এদিন জানান।

Releated Posts

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে কেরল যোগ, সিবিআইয়ের নজরে দুই জেলার পড়ুয়ারা

তিরুবনন্তপুরম, ১৩ মে (আইএএনএস) : নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তের পরিধি এবার কেরল পর্যন্ত বিস্তৃত হয়েছে। (সিবিআই) সূত্রে জানা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মিতব্যয়িতার বার্তার পর নিজের কনভয় ছোট করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : পশ্চিম এশিয়ার চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশবাসীকে মিতব্যয়িতার আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যেই…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top