News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাজ্যের বিরোধী দলরা লাভবান হওয়ার চিন্তাভাবনা করেছিল: বিপিন দেববর্মা
Image

ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাজ্যের বিরোধী দলরা লাভবান হওয়ার চিন্তাভাবনা করেছিল: বিপিন দেববর্মা

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাজ্যের বিরোধী দলরা লাভবান হওয়ার চিন্তাভাবনা করেছিল। আজ সংবাদিক সম্মেলনে বিরোধী দলের বিরুদ্ধে সুর চড়ালেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন ছাড়া ত্রিপুরা উন্নয়ন সম্ভব নয়। বিজেপি – আইপিঅফটি জোট সরকার জনজাতি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রোমান হরফে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন তিনি আরও বলেন, অতিসত্ত্বর জনজাতি ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।

তাঁর কথায়, দীর্ঘ দিনের এই জনজাতি ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয় নি। কিন্তু বিজেপি সরকার জনজাতিদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top