News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদকের ধ্বংসাত্মক দিক এবং সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালিত
Image

মাদকের ধ্বংসাত্মক দিক এবং সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি: ত্রিপুরা পুলিশের ১৫০ বছর উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে মাদকের ধ্বংসাত্মক দিক এবং সাইবার ক্রাইমের  বিপদজনক দিক নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে।

সাইবার ক্রাইম ও মাদকদ্রব্যের অপকার নিয়ে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ঊনকোটি জেলা পুলিশের উদ্যোগে এক সচেতনতা মূলক একদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় ।শুক্রবার দুপুরবেলা কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।

ত্রিপুরা পুলিশের দেড়শ বছর বর্ষপূর্তি উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং,  কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, ডিআইবি ইন্সপেক্টর বিকন দেববর্মা। মাদকদ্রব্য সেবন করলে শরীরের কি কি ক্ষতি হয় তা বিস্তারিতভাবে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন  ইন্সপেক্টর বিকন দেববর্মা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top