News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার পর্যটন বিকাশে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাবিত চারটি রোপওয়ে নির্মাণ কাজে দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে দাবি বিপ্লবের
Image

ত্রিপুরার পর্যটন বিকাশে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাবিত চারটি রোপওয়ে নির্মাণ কাজে দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে দাবি বিপ্লবের

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: ত্রিপুরার পর্যটন বিকাশে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাবিত চারটি রোপওয়ে নির্মাণ কাজে দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব l তিনি বলেন, উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি, মহারানী থেকে ছবিমুড়া, সুরমাছেরা এবং জাম্পুই পাহাড়ে রোপওয়ে স্থাপনের জন্য ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেড (NHLML) এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে ১১.১১.২০২২ -এ গুয়াহাটিতে একটি চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়।

এই সময়োপযোগী প্রচেষ্টা ত্রিপুরার পর্যটন উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ l কিন্তু চুক্তি স্বাক্ষরের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো চারটি রোপওয়ে স্থাপনের কাজ শুরু হয়নি। এই প্রকল্পটি আশেপাশের এলাকার যোগাযোগ উন্নত করবে এবং স্থানীয় পর্যটনের বিকাশে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এই মর্মে কেন্দ্রীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়কে একটি চিঠির মাধ্যমে এর অগ্রগতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই কাজটি দ্রুত ত্বরান্বিত করার জন্য জোড়ালো দাবি জানান তিনি l

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top