News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির দলে যোগদান অব্যাহত, একাধিক যোগদানে ভাঙল বিরোধী শিবির
Image

বিজেপির দলে যোগদান অব্যাহত, একাধিক যোগদানে ভাঙল বিরোধী শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে গোটা রাজ্যজুড়ে বিরোধী শিবিরগুলিতে ভাঙ্গন অব্যাহত রয়েছে। বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে প্রতিদিন যোগদান করছেন বিভিন্ন এলাকার ভোটাররা। রবিবারে রাজ্যের বিভিন্ন জায়গায় যোগদান অনুষ্ঠানের পর সোমবারও সোনামুড়ায় এক বৃহৎ যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ভোটাররা।

এদিন সোনামুড়া মন্ডলে ২১৩ পরিবারের মোট ৮১৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সোনামুড়া মণ্ডলের অন্যান্য সদস্যরা।

এদিন বিকেলেই বিজেপি প্রদেশ কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রদেশ তৃনমূলে কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন ভোটাররা। এদিন নবাগতদের দলে বরণ করছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও দলীয় কার্যালয়ে যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বলেন, বিজেপি দল উন্নয়নের লক্ষ্যে রাজ্যে কাজ করছে। তাই সাধারণ মানুষ বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি আরও বলেন দলের লক্ষ্য রাজ্যের ৩৩৪৯ টি বুথেই পদ্মফুল ফোটানো, প্রত্যেকটি বুথে পদ্মফুল ফোটাতে বিজেপির এই উন্নয়নমুখী কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি।  

লোকসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। তার আগেই বিজেপি দলে এই যোগদানের হিড়িক বিরোধীদের যথেষ্ট ভাবিয়ে তুলেছে বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top