News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্তঃসীমান্ত অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার এনআইএ-র
Image

আন্তঃসীমান্ত অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার এনআইএ-র

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি(হি.স.): অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকগুলিকে আন্তঃসীমান্ত চোরাচালানে যে নেটওয়ার্ক কাজ করতো তাদের দলের পর্দা ফাঁস করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পাশাপাশি এই মামলার প্রধান অভিযুক্তকেও শনিবার গ্রেফতার করেছে এনআইএ। অভিযুক্তের নাম লালনগাইহুমা, সে মিজোরামের মামিত এলাকার বাসিন্দা ।

এনআইএ-সূত্রে জানা গিয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে একটি বড় আকারের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ নেটওয়ার্ক পরিচালনার বিষয়ে তথ্য পাওয়ার পরই প্রধান অভিযুক্ত লালনগাইহুমাকে মিজোরামের আইজল থেকে ধরা হয়। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এনআইএ তার বিবৃতিতে জানিয়েছে যে মূল অভিযুক্ত অন্যদের সঙ্গে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক সামগ্রীর চোরাচালানে নিযুক্ত ছিল। ধৃত শুধুমাত্র উত্তর-পূর্ব রাজ্যগুলিতেই নয়, সীমান্তের ওপারেও এই কাজ করতো।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top