News Flash

  • Home
  • খেলা
  • কলকাতায় স্পোর্ট ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ ত্রিপুরা থেকে অংশগ্রহণের দারুণ সুযোগ
Image

কলকাতায় স্পোর্ট ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ ত্রিপুরা থেকে অংশগ্রহণের দারুণ সুযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। ওপেন স্পোর্ট ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত কলকাতার সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপে পুরুষ এবং মহিলা উভয় বিভাগের পাশাপাশি জুনিয়র এবং সাব জুনিয়র বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাব জুনিয়র বিভাগে বয়স ১০ থেকে ১৩ বছর অর্থাৎ জন্ম সাল ২০১১ থেকে ২০১৪ এর মধ্যে। জুনিয়র বিভাগের বয়স ১৪ থেকে ১৬ বছর অর্থাৎ জন্ম সাল ২০০৭ থেকে ২০১০ এর মধ্যে। ওপেন বিভাগ অর্থাৎ ১৬ এবং ততোর্ধ বয়সের। অর্থাৎ জন্ম সাল ২০০৮ অথবা তার আগে হতে হবে। অংশগ্রহণেচ্ছু ক্লাইম্বারদের অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে লগ অন করে রেজিস্ট্রেশনের পার্ট শেষ করতে হবে। রিপোর্ট করতে হবে ২৮ ফেব্রুয়ারি বেলা ১১ টা থেকে ১টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায়, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে। প্রি রেজিস্ট্রেশনের পর চূড়ান্ত রেজিস্ট্রেশনের কর্মসূচি সেরে নিতে হবে ২৫ ফেব্রুয়ারি মধ্যে। তাও অনলাইনে। ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুই মার্চ বিকেল ৪ঃ০০ টায় হবে সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। প্রয়োজনীয় আরও তথ্য জানার জন্য সেখানকার দায়িত্বপ্রাপ্ত দেবরাজ দত্ত অথবা ড্যানিয়েল-এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে বলে পশ্চিমবঙ্গ ইয়ুথ সার্ভিসেস ডাইরেক্টরেটের পক্ষ থেকে এক নির্দেশনামায় জানানো হয়েছে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top