News Flash

  • Home
  • দেশ
  • বেলেঘাটায় দুটি বাসের মধ্যে সংঘর্ষ, আহত ৫০
Image

বেলেঘাটায় দুটি বাসের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার দুপুরে কলকাতা দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। এদিন বাইপাসের ধরে বেলেঘাটার কাছে সরকারি ও বেসরকারি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ৫০ জন। স্থানীয় মানুষের তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে।

এক বাস আরোহীর কথায়, সরকারি বাস চালকের ভুলে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের মধ্যে। ঘটনাটি ঘটেছে বাইপাসের ধরে বেলেঘাটার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলেঘাটা থানার পুলিশ এবং বেলেঘাটা ট্রাফিক গার্ড। স্থানীয়দের অভিযোগ সরকারি বাস বেপরোয়াভাবে চালিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। সরকারি বাসটি ধামাখালি যাচ্ছিল। সে সময় অন্যদিক থেকে আসা বেসরকারি বাসে ধাক্কা মারে। তবে কারুর মৃত্যু হয়নি। পুলিশ বাস দুটি আটক করেছে। জিজ্ঞাসাবাদ করছে বাস চালক সহ অন্যান্যদের।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top