News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভার্চুয়ালি বৈঠকে বসলেন আইএনডিআই জোটের নেতারা, গরহাজির তৃণমূল নেত্রী মমতা
Image

ভার্চুয়ালি বৈঠকে বসলেন আইএনডিআই জোটের নেতারা, গরহাজির তৃণমূল নেত্রী মমতা

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের ডাকে শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসলেন আইএনডিআই জোটের নেতারা। আসন্ন লোকসভা নির্বাচনে আসন বন্টন, ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ-সহ বিভিন্ন ইস্যুতে এদিন বৈঠক করেছেন বিজেপি-বিরোধী দলের নেতারা। তবে, এই বৈঠকে গরহাজির থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, শেষ মুহূর্তে এই বৈঠকের বিষয়ে তাঁদের জানানো হয়েছে।

ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন এনসিপি প্রধান শরদ পওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রমুখ। কংগ্রেসের পক্ষ থেকে যাঁদের আমন্ত্রণ জানানো হয়, তাঁদের মধ্যে মমতা ছাড়াও রয়েছেন জেডিইউ-এর নীতীশ কুমার, আরজেডি-র তেজস্বী যাদব, ডিএমকে-র স্ট্যালিন, এএপি-এর অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনার উদ্ধব ঠাকরে, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, এনসি-র ওমর আবদুল্লা, পিডিপি-র মুফতি মহম্মদ সঈদ, জেএমএম-এর হেমন্ত সোরেনের মতো ১৪টি দলের শীর্ষ নেতা। কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে ছিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top