News Flash

  • Home
  • দিনের খবর
  • আকাশপথে যুক্ত অযোধ্যা ও আহমেদাবাদ, প্রথম বিমানের যাত্রার সূচনা করলেন সিন্ধিয়া এবং যোগী
Image

আকাশপথে যুক্ত অযোধ্যা ও আহমেদাবাদ, প্রথম বিমানের যাত্রার সূচনা করলেন সিন্ধিয়া এবং যোগী

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): এবার আকাশপথে যুক্ত হল অযোধ্যা ও আহমেদাবাদ। বৃহস্পতিবার সকালে সবুজ পতাকা নেড়ে অযোধ্যা এবং আহমেদাবাদের মধ্যে প্রথম বিমানের যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং-সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেছেন, “২০১৪ সালে মাত্র ৬টি বিমানবন্দর ছিল উত্তর প্রদেশে এবং এখন রাজ্যে অযোধ্যা বিমানবন্দর-সহ ১০টি বিমানবন্দর রয়েছে। আগামী বছরের মধ্যে উত্তর প্রদেশে আরও ৫টি বিমানবন্দর হবে। আজমগড়, আলিগড়, মোরাদাবাদ, শ্রাবস্তী এবং চিত্রকুটে একটি করে বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এই বছরের শেষ নাগাদ জেওয়ারে একটি আন্তর্জাতিক স্তরের বিমানবন্দরও প্রস্তুত হয়ে যাবে।” সিন্ধিয়ার কথায়, “গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করেন। আজ অযোধ্যকে আমরা আহমেদাবাদের সঙ্গে যুক্ত করলাম।”

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top