News Flash

  • Home
  • দিনের খবর
  • ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রয়াণ, শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রয়াণ, শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রয়াণে মঙ্গলবার শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, “জার্মান ফুটবল কিংবদন্তি এবং প্রতীক ফ্রানৎস বেকেনবাওয়ারের মৃত্যুর কথা জেনে দুঃখিত হয়েছি। একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রশিক্ষক হিসেবে তিনি সর্বদাই বিবেচিত হবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে। বাংলা ও ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তাকে হারাল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের প্রতি সমবেদনা রইল।

প্রসঙ্গত, বেকেনবাওয়ারের বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন বেকেনবাউয়ার। হৃদযন্ত্রে সমস্যা ছিল। সঙ্গে ডিমেনসিয়াও! সম্প্রতি শারীরিক অবস্থায় আরও অবনতি হয়। ২০১৫ সালে ছেলে স্টিফেনকে হারানকে এই জার্মান কিংবদন্তী। তারপর থেকে শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল।

পরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রানৎস বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল। আশা করি সবাই ওঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন’।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top