News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ :‌ চন্ডিগড়ের ৩৯০ রান সি.কে নাইডু, ১ম ম্যাচে চাপে ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌২৩ :‌ চন্ডিগড়ের ৩৯০ রান সি.কে নাইডু, ১ম ম্যাচে চাপে ত্রিপুরা

চন্ডিগড়-‌৩৯০/‌৯ (‌ডি:‌)

ত্রিপুরা-‌৫/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। স্যাঁত‌স্যাতে উইকেটের সুবিধে নিতে পারলেন না ত্রিপুরার বোলাররা। ত্রিপুরার অনেকটা নির্বিশ বোলিংকে পূজি করে বড় স্কোওর গড়লো সফররত চন্ডিগড়। এখন দেখার দ্বিতীয দিনে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা ২২ গজে কতটা জ্বলে উঠতে পারে। তার উপরই ম্যাচের ভাগ্য নির্ভর করবে। অনূর্ধ্ব-‌২৩ সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন চন্ডিগড়ের গড়া ৩৯০ রানের জবাবে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে ৫ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক সেন্টু সরকার সফররত দলকে প্রথমে ব্যাট করাপর আমন্ত্রণ জানান। শুরু থেকেই চন্ডিগড়ের ব্যাটসম্যান-‌রা স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন। তবে দলকে পাহাড় সমান রানের কাছে নিয়ে যান মিডল অর্ডারের ব্যাটসম্যান সি ধিনসা। ঝড়ো ব্যাট করে নিজের শতরান করার পাশাপাশি দলীয় স্কোরকে এগিয়ে নিয়ে যান ডান হাতি ওই ব্যাটসম্যানটি। চন্ডিগড় ৮৫.‌৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৯০ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। দলের পক্ষে সি ধিনসা ১৫০ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩০, দলনায়ক অর্জুন আজাদ ৫৬ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭, নীল ৯৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪৭,গগণ ভর্মা ৭৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং নেহাল পানজি ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। ত্রিপুরার পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ ৬৩ রানে ৪ টি এবং রিয়াজ উদ্দিন ৫১ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ত্রিপুরা ২ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৫ রান করে। সেন্টু সরকার ৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪ রানে এবং আরমান হোসেন কোনও রান না করে উইকেটে অপরাজিত রয়েছেন। ত্রিপুরা এখনও ৩৮৫ রানে পিছিয়ে রয়েছে। সোমবার সকালে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা দাযিত্ব নিয়ে উইকেটে টিকে থাকতে পারলেই বড় স্কোর গড়তে পারবে। ‌

Releated Posts

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top