News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার মেহবুবনগরে লরির দৌরাত্ম্য! অটো ও বাইকে সংঘর্ষে মৃত ৬, আহত দু”জন
Image

তেলেঙ্গানার মেহবুবনগরে লরির দৌরাত্ম্য! অটো ও বাইকে সংঘর্ষে মৃত ৬, আহত দু”জন

মেহবুবনগর, ৬ জানুয়ারি (হি.স.): তেলেঙ্গানার মেহবুবনগরে বেপরোয়া লরির দৌরাত্ম্য প্রাণ কাড়ল ৬ জনের, দুর্ঘটনায় আহত হয়েছেন দু”জন। একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সা ও মোটরবাইকে ধাক্কা, এই দুর্ঘটনায় একটি শিশু-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। মেহবুবনগরের পুলিশ সুপার বলেছেন, “মেহবুবনগরের বলানগর চৌরাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের ও দু”জন আহত হয়েছেন। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ও বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, পরে আরও একজন প্রাণ হারান।”

শুক্রবার রাতে ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনাগ্রস্ত লরিতে স্থানীয় বাসিন্দারা আগুন ধরিয়ে দেন। এরপরই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ চলতে থাকে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top