News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের ইনিংসে ভাঁটা, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
Image

শীতের ইনিংসে ভাঁটা, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.): শীতের ইনিংসে আপাতত ভাঁটা পড়তে চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উধাও হবে শীতের আমেজ, আবার সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতার আকাশ আপাতত থাকবে পরিষ্কার, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তাই আগামী ৫-৬ দিন হিমেল পরশ পাওয়ার সম্ভাবনা কম। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। মুর্শিদাবাদ, বীরভূম ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দার্জিলিং ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ১০ জানুয়ারির আগে তাপমাত্রা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই, তবে ১০ তারিখের পর ফের বদলাতে পারে আবহাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top