News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তর-পশ্চিম ভারত, কমলা সতর্কতা জারি আইএমডি-র

আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তর-পশ্চিম ভারত, কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তর-পশ্চিম ভারত, এই মর্মে কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি এই অঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতিও বজায় থাকবে।

পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ওডিশার কিছু অংশে আগামী ২৪ ঘন্টা রাত ও সকালে ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টা মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়ও এই পরিস্থিতি বিরাজ করবে। আইএমডি আরও জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top