News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মঙ্গলবার করিমগঞ্জে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির
Image

মঙ্গলবার করিমগঞ্জে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির

করিমগঞ্জ (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব, করিমগঞ্জ ইউথের পরিচালনায় ও জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সহযোগিতায় স্বর্গীয় দেবেন্দ্র প্রসাদ সিং ও স্বর্গীয়া দুর্গা দেবী সিং–এর স্মৃতিতে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের জন্য চক্ষু ছানি শনাক্তকরণ শিবির আগামী মঙ্গলবার করিমগঞ্জ শহরের পূর্ব বাজার এলাকার জৈন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্ৰস্তাবিত শিবিরে ছানি পড়া দুস্থ চক্ষু রোগীদের সকালে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নাম নথিভুক্ত করার সময়সীমা সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.৩০ পৰ্যন্ত। শিবির চলবে সকাল ১১টা থেকে ।

শিবিরে চোখে ছানি শনাক্তকৃত রোগীদের ক্যাটারাক্ট অপারেশনের জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল পাঠানো হবে। চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ক্যাটারাক্ট অপারেশনের জন্য রোগীদের নিকট–আত্মীয়ের মোবাইল নম্বর ও সাথে ভোটার পরিচয় পত্র অথবা আধার কার্ডের ফোটো কপি জমা দিতে হবে বলে ক্লাবের জনসংযোগ আধিকারিক সঞ্চয়িতা দেব এক প্রেস বার্তায় জানান।

Releated Posts

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

‘বাইরের দলকে সমর্থন করবে না আসাম’, জেএমএম-কে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মা-র

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই তীব্রতর। এই আবহে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার…

ByByNews Desk Apr 1, 2026

অসমে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি—চাকরি, বিনামূল্যে শিক্ষা ও অনুপ্রবেশে কড়া পদক্ষেপ

গুয়াহাটি, ৩১ মার্চ (আইএএনএস): আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি…

ByByNews Desk Mar 31, 2026

গৌরব গগৈকে আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মার, বিদেশি সম্পত্তির হিসাব প্রকাশের চ্যালেঞ্জ

গুয়াহাটি, ৩১ মার্চ(আইএএনএস): কংগ্রেস সাংসদ গৌরব গোগোই-কে তীব্র আক্রমণ করে তাঁর বিদেশে সম্পত্তি ও আয়ের উৎস প্রকাশের চ্যালেঞ্জ…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top