News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরের উখরুল জেলায় ৩.০ প্রাবল্যের ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

মণিপুরের উখরুল জেলায় ৩.০ প্রাবল্যের ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

ইমফল, ৩ জানুয়ারি (হি.স.) : আজ বুধবার ভোরাত ১-টা ৩৬ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে মণিপুর উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.০ ধরা পড়েছে। এ খবর লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ ভোররাতে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের উখরুল জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ২৪.৭৫ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩১ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২৭ ডিসেম্বর সকালে রিখটার স্কেলে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপেছে অসমের বিশ্বনাথ জেলা। এর আগে গত ৭ ডিসেম্বর ভোর ৫:৪২ মিনিটে অসমের রাজধানী গুয়াহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলেও ৩.৫ প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top