News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্বিতীয় টেস্টের আগে এক নজরে দেখে নিন কিছু প্রয়োজনীয় তথ্য
Image

দ্বিতীয় টেস্টের আগে এক নজরে দেখে নিন কিছু প্রয়োজনীয় তথ্য

কেপটাউন, ৩ জানুয়ারি (হি.স.): আজ কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই মাঠের পিচ ব্যাটিং সহায়ক। তাহলেও এই মাঠের উইকেট পেসাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। তাই বলা যায় দুই দলের কাছেই পেস বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। আর টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাট করতে পারেন। উইকেট পেস সহায়ক হওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে রান হয়ে থাকে। সেক্ষেত্রে বিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে তাড়াতাড়ি অলআউট করে দেওয়া যায়।

কি বলছে ওয়েদার রিপোর্ট:

এই ম্যাচের সময় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে এ দিন আদ্রতা থাকবে ৬৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী খেলা চলাকালীন বৃষ্টি পড়ার কোন সম্ভাবনা নেই। এর পাশাপাশি ম্যাচের সময় ২৭ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত।

দুই দলের সম্ভাব্য একাদশ:

দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড বেডিংহাম, টনি দে জর্জি, জেরাল্ড কোয়েটজি, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,জয়সওয়াল বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, আবেশ খান,মুকেশ কুমার

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top