News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় কারখানায় আগুন, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি
Image

দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় কারখানায় আগুন, বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি কারখানায়। বুধবার মধ্যরাতে কারখানায় হঠাৎ আগুন লাগায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি দিল্লির সেক্টর ৩ এলাকায় বাওয়ানা শিল্পাঞ্চলের কাছে সাই ধর্মকান্তার একটি কারখানায় ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২৫টি ইঞ্জিন। বহু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।

দমকল সূত্রে খবর, বুধবার রাত ১.৩০ মিনিট নাগাদ তাদের কাছে কারখানায় আগুন লাগার খবর পৌঁছয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ২৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। দমকল অফিসার রাম গোপাল মীনা বলেছেন, “রাত ১.৩০ মিনিট নাগাদ আমরা আগুন লাগার খবর পাই, দমকলের ২৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।”

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top