News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের শিরশিরানি ফিরল দক্ষিণবঙ্গে, আপাতত মানোরমই থাকবে আবহাওয়া
Image

শীতের শিরশিরানি ফিরল দক্ষিণবঙ্গে, আপাতত মানোরমই থাকবে আবহাওয়া

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): শীতের শিরশিরানি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তবে কনকনে ঠান্ডা এখনও ফেরেনি। আপাতত কনকনে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনাও দেখছেন না আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। বিহার, পূর্ব উত্তর প্রদেশ ও সিকিম হয়ে রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমী বাতাস, যদিও তা খুব শক্তিশালী নয়। তাই তাপমাত্রা স্বাভাবিক অথবা তার থেকে এক ডিগ্রি ওপরে থাকতে পারে।

আবহবিদরা জানিয়েছেন, ৫-৭ জানুয়ারির মধ্যেই পূর্ব ভারতকে প্রভাবিত করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা, প্রভাব দেখা দিতে পারে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তে। ৫ জানুয়ারি পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। আবার দার্জিলিং-এ আগামী ৭২ ঘন্টার মধ্যে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আপাতত কলকাতার আকাশ থাকবে পরিষ্কার, সকালের দিকে কুয়াশা থাকবে। একইরকম আবহাওয়া থাকবে লাগোয়া জেলাগুলিতেও। আগামী ৪-দিনে তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, তারপর ফের বাড়তে পারে তাপমাত্রা, ১০ জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top