ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। ৪২ তম জাতীয় যোগা প্রতিযোগিতায় এবার দুর্দান্ত পারফর্ম করলো রাজ্যদল। আসর শেষে গত ১লা জানুয়ারি, সোমবার রাত্রি ১১ টার সময় আগরতলা রেল স্টেশন এসে পৌঁছায় পদকজয়ী খেলোয়াড় সহ টিম অফিসিয়ালরা । রেল স্টেশনে উপস্থিত থেকে প্লেয়ারদেরকে রাজ্য সংস্থার সচিব দিব্যেন্দু দত্ত ফুলের তোরা ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানালেন। এ বছর জাতীয় আসরে ত্রিপুরা টিম ভালো রেজাল্ট করেছে। ১০৪ পয়েন্ট সংগ্রহ করে রানার্স আপের সন্মান অর্জন করলো। ওয়েস্ট বেঙ্গল ১২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। রেল স্টেশনে উপস্হিত ছিলেন যুগ্ম সচিব অমল ভট্টাচাৰ্য। আগামী বছর জাতীয় যোগা আসরে ভালো খেলে ত্রিপুরা টিম চ্যাম্পিয়ন হবে বলেই আশা ব্যক্ত করলেন প্রত্যেকেই।

জাতীয় যোগায় সাফল্য অর্জনকারী রাজ্যদলকে উষ্ণ সংবর্ধনা রেলস্টেশনে
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















