News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের সাতনা থেকে ইন্দোরগামী বাস উল্টে আহত ১৯
Image

মধ্যপ্রদেশের সাতনা থেকে ইন্দোরগামী বাস উল্টে আহত ১৯

রাইসেন, ২ জানুয়ারি (হি.স.) : সাতনা থেকে ইন্দোরগামী একটি যাত্রীবাহী বাস উল্টে ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাইসেন জেলা সদরের কাছে উল্টে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৯ জন বাসযাত্রী। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করছে।

মধ্যপ্রদেশের সাতনা থেকে ইন্দোরগামী চার্টার্ড স্লিপার কোচ বাসটি মঙ্গলবার ভোর ৪টে নাগাদ রাইসেনের কাছে উল্টে যায়। বাসটি প্রথমে রাস্তা থেকে প্রায় ১৫ ফুট নিচে নেমে যায় এবং পরে একটি মাঠে গিয়ে উল্টে যায়। বাসটিতে মোট ২৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৯ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে আহত সবাইকে জেলা হাসপাতালে পাঠায়। যেখান থেকে গুরুতর আহত দুজনকে ভোপালে রেফার করা হয়েছে। চালকের গাফিলতিতেই বাস উল্টে যাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে রাইসেনের কাছাকাছি এলাকায় ঘন কুয়াশাও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top