News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওএনজিসি কোম্পানির  ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জলে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার
Image

ওএনজিসি কোম্পানির  ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জলে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ ডিসেম্বর : কমলাসাগর বিধানসভার রাধানগর গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত ওএনজিসি কোম্পানির ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল যুক্ত জল বেরিয়ে এই এলাকার অনেক সাধারন মানুষের  ব্যাপক  ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শনিবার বিকাল চারটায় রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে ঐ ক্ষতিগ্ৰস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা।

চেয়ারম্যান ছন্দা দেববর্মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেরা। জানা যায় ওএনজিসি কোম্পানির ডিলিং পয়েন্ট থেকে বিষাক্ত কেমিক্যাল লিক হয়ে রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের বেশ কিছু পরিবারের পুকুরের মাছ মরে পুকুরের জলে ভেসে ওঠছে। রাবার বাগান নষ্ট হয়ে গেছে, অনেকের কৃষি জমি নষ্ট হয়ে গেছে। ছন্দা দেববর্মা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের আশ্বাস দিয়েছেন  ওএনজিসি কোম্পানির সিনিয়র অফিসারের সাথে কথা বলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা দেবেন। যেকোন পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top