News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য থেকে বহি:রাজ্যে পাচারের পথে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, আটক তিন
Image

রাজ্য থেকে বহি:রাজ্যে পাচারের পথে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, আটক তিন

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ ডিসেম্বর : চুরাইবাড়ি কাঠালতলি দিয়ে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে তিন পাচারকারি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে শুকনো গাঁজা।
ঘটনার বিবরণে প্রকাশ, রাজ্য থেকে বহিরাজ্যে পাচারের সময় বাজারিছড়া থানাধীন কুকিতল এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে কাঁঠালতলি থানার পুলিশ। আটক করা হয়েছে তিন পাচারকারিকে।
জানা গেছে কাঠালতলি ফাঁড়ি থানার পুলিশ প্রতিদিনের ন্যায় কুকিতল রাবার বাগান এলাকায় নাকা চেকিংয়ে বসে। বুধবার রাতে ত্রিপুরা থেকে আসামের কাঠালতলিতে প্রবেশ করে  টিআর০৫-ডি-০৬৫৫  নাম্বারের একটি স্কোরপিও গাড়ি। গাড়িটি কুকিতল নাকা পয়েন্টে যাওয়ার পর পুলিশ গাড়িটিকে দাঁড় করায়।

পরবর্তী সময় গাড়ীটিতে তল্লাশি চালানোর সময় একটি ব্যাগ ও একটি ট্রলি থেকে মোট তিন প্যাকেটে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। সাথে সাথে পুলিশ গাড়িতে থাকা সঞ্জয় দেবনাথ, শঙ্কর পাল ও নিরুপম নাথকে আটক করেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ওসি। তিনি উদ্ধারকৃত গাঁজার প্যাকেটগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতদের থানায় নিয়ে যান। পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top