News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Janjati Suraksha Mancha : ধর্মান্তকরণ রোধ করা না গেলে জনজাতি সংস্কৃতি জাদুঘরে দেখা যাবে : জনজাতি সুরক্ষা মঞ্চ
Image

Janjati Suraksha Mancha : ধর্মান্তকরণ রোধ করা না গেলে জনজাতি সংস্কৃতি জাদুঘরে দেখা যাবে : জনজাতি সুরক্ষা মঞ্চ

আগরতলা, ২৬ ডিসেম্বর : ধর্মান্তকরণ রোধ করা না গেলে জনজাতি সংস্কৃতি জাদুঘরে দেখা যাবে। আজ বিবেকানন্দ ময়দানে জনজাতি সুরক্ষা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মধ্যপ্রদেশের প্রাক্তন জেলা বিচারক প্রকাশ সিং উইকে এই ভবিষ্যদ্বাণী করেছেন। 

আজ ত্রিপুরার ধর্মান্তরিত জনজাতিদের তপশীলি জনজাতি মর্যাদা বাতিলের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চের সমাবেশে প্রধান বক্তারা আদিবাসী সমাজের সংস্কৃতি, আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্যগত প্রথা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মধ্যপ্রদেশের প্রাক্তন জেলা বিচারক প্রকাশ সিং উইকে ভবিষ্যদ্বাণী করে বলেন, প্রকৃত জনজাতি সংস্কৃতি শুধুমাত্র জাদুঘরে দেখা যাবে যদি সমাজ ধর্মান্তরিত করার পিছনে থাকা শক্তিগুলিকে ব্যর্থ না করে।

জনজাতি সুরক্ষা মঞ্চের আহ্বায়ক বিক্রম বাহাদুর জামাতিয়ার কথায়, এদেশের জনজাতিরা সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণেই সংরক্ষণ পাচ্ছেন। পশ্চাৎপদতার আখ্যান বামেরা তৈরি করেছে। আপনি এদেশের যেখানেই থাকুন না কেন জনজাতি সমাজ স্বজাতি রাজাদের সম্মান প্রদর্শন করে থাকেন। ত্রিপুরাতেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর দাবি, সংবিধান জনজাতিদের সমৃদ্ধ সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, রীতিনীতি এবং অন্যন ধর্মীয় অনুশীলন রক্ষায় সংরক্ষণ প্রদান করেছে। এক্ষেত্রে যদি ইসলাম বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন তবে তিনি স্বাভাবিকভাবে তাঁর নিজস্ব শিকড় এবং সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছেন। তাই তখন ওই ব্যক্তির তপশীলি জনজাতি মর্যাদা সহ প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করার কোনো অধিকার নেই।

আজ যদিও সমাবেশে জনসাধারণের উপস্থিতি সংগঠনের নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেক কম ছিল। উইকে বলেন, কেন্দ্রীয় সরকার যেহেতু ৩৭০ ধারা বাতিল করেছে, সেক্ষেত্রে ৩৪২ ধারা সংশোধনী আনা বিশাল ব্যাপার নয়। তাঁর বিশ্বাস ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পরিচালিত সরকার জন্য হয়ে ওই পদক্ষপে নেবে।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top