News Flash

Image

Bankura : সাপের আতঙ্কে বাঁকুড়ার গ্ৰামাঞ্চলে

বাঁকুড়া, ২৫ ডিসেম্বর (হি. স.) : সাপের উপদ্রবে ঘুম ছুটেছে বাঁকুড়ার গ্ৰামাঞ্চলে। আমন ধান কেটে বাড়িতে নিয়ে আসার জন্য গ্ৰামাঞ্চলের অধিবাসীরা ব্যস্ত।কিন্তু শিয়ালচাঁদা নামক এক সাপের ভয়ে সন্ত্রস্ত তারা।একের পর এক গ্ৰামে এই সাপের দংশনের খবর আসছে।সাপের কামড়ে মৃত্যুও ঘটছে।

দিন কয়েক আগে তালডাংরা থানার ধোবাজোড় গ্ৰামের বাসিন্দা গোবর্ধন পাল নামক জনৈক চাষী ধান কাটার কাজ দেখতে নিজ জমিতে যাওয়ার সময় শিয়ালচাঁদা সাপে কামড়ায়।তাকে তৎক্ষণাৎ স্হানীয় হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।কিন্তু দিনকয়েক চিকিৎসা ধীন থাকার পর মারা যায়।এর পূর্বে প্রায় মাস তিনেক আগে ওন্দা থানার নিশ্চিন্তিপুর গ্ৰামের নন্দ মুখার্জি কে এই সাপে কামড়ায়।তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে বেশকিছুদিন চিকৎসাধীন থাকার পর বাড়িতে নিয়ে আসা হয়।তিন মাস পর তার হঠাৎ শারীরিক সমস্যা দেখা দেয়।গ্ৰামবাসীদের বক্তব্য সাপের কামড়ে র কারনেই এই সমস্যা হয়েছে।
গ্রামের অধিবিসীরা বলছেন এই সময় সাধারণত সাপ গর্তে চলে যায়।কিন্তু শিযাল চাঁদা সাপ এই সময় আকছার দেখতে পাওয়া যাচ্ছে।লম্বায় প্রায় তিন হাতের চেয়ে বেশী কোনও কোনও সাপ।তাদের মতে এই সাপকে মেরে ফেলার পরেও সাপের পেটে বাচ্চা থাকলে তা জীবিত থেকে যায়।যার ফলে সাপের বংশবৃদ্ধি ঘটছে দ্রুত।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top