News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Atal Bihari Vajpayee : সারা দেশের সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী পালিত 
Image

Atal Bihari Vajpayee : সারা দেশের সাথে রাজ্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী পালিত 

আগরতলা, ২৫ ডিসেম্বর: সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। আজ প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে তাঁর জন্মজয়ন্তী পালিত হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তাছাড়া, এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,  ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।  সাথে তিনি যোগ করেন, কোটি কোটি কার্য্যকর্তার পথ প্রদর্শক অটল বিহারীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে।

তাছাড়া, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে নিজের রাজনীতি দিয়ে তিনিই প্রথম ভারতবর্ষের বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছিলেন।

পাশাপাশি প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য  ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত ৪৫ নং বুথে অটল বিহারী বাজপেয়ী জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top