News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের
Image

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর : ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি ও উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি প্রি- বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করছে। শিক্ষা দপ্তরের চরম দুর্বলতার কারণে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠন।

এই দুটি ছাত্র সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ,
প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা দপ্তরের চরম উদাসীনতার বিরুদ্ধে এসএফআই-টিএসইউ এর তরফে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচী নেওয়া হবে। আগামী ২৬ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে  দুটি সংগঠন বিক্ষোভ প্রদর্শন করবে জানিয়েছে।

বিবৃতিতে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়ে বলা হয় , রাজ্যে বিজেপি জোট রাজত্বে সরকারী শিক্ষাব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। গুণগত শিক্ষার নামে অবৈজ্ঞানিক পরীক্ষার জন্য ছাত্রদের বারবার গিনিপিগ বানানো হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে সরকারী শিক্ষা ব্যবস্থাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। শিক্ষক সংকটের কারণে বহু স্কুলে অচলাবস্থা চলছে। বিজেপি সরকার চলমান সমস্যা গুলি সমাধানের বদলে মিথ্যা প্রচারের ফানুস উড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাম ছাত্র সংগঠন। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top