News Flash

  • Home
  • দিনের খবর
  • কুয়াশার দাপট কিছুটা কমল দিল্লিতে, শীতে জবুথবু অবস্থা উত্তর ভারতজুড়ে
Image

কুয়াশার দাপট কিছুটা কমল দিল্লিতে, শীতে জবুথবু অবস্থা উত্তর ভারতজুড়ে

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লি ও পঞ্জাব-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার আস্তরণ বৃহস্পতিবারও কাটল না। এদিন ঘন কুয়াশার ঢাকা থাকল উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। তবে, জাতীয় রাজধানীতে এদিন কুয়াশার দাপট কিছুটা কমই ছিল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও জাতীয় রাজধানী-সহ উত্তর ভারতের নানা অংশে বজায় থাকবে শৈত্যপ্রবাহ। পূর্বাভাস মতোই, বৃহস্পতিবারও ঠান্ডায় কেঁপেছে সমগ্র উত্তর ভারত। এদিন সকালে শীতের দাপটে কেঁপেছে রাজধানী দিল্লি-সহ লাগোয়া রাজ্যগুলি।

২২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভারতের বেশিরভাব রাজ্যে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও, পঞ্জাবের অমৃতসর, তরন তারান, কাপুরথালা, জলন্ধর, ফিরোজপুর, ফাজিলকা, ফরিদকোট, মুক্তসার, মোগা এবং ভাটিন্ডা জেলায় ঘন কুয়াশার ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। রাস্তায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top