News Flash

  • Home
  • প্রধান খবর
  • উপহাস বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী, মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা
Image

উপহাস বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী, মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): উপহাস বিতর্কে অবশেষে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “সাংসদরা সেখানে বসে ছিলেন, আমি তাঁদের ভিডিও শুট করেছি। আমার ভিডিও আমার ফোনে আছে। মিডিয়া এটা দেখাচ্ছে…কেউ কিছু বলেনি…আমাদের ১৫০ জন সাংসদকে (সদন থেকে) বের করে দেওয়া হয়েছে, কিন্তু মিডিয়াতে তা নিয়ে কোনও আলোচনা নেই।”

রাহুল গান্ধী আরও যোগ করেছেন, “আদানি নিয়ে কোনও আলোচনা নেই, রাফাল নিয়ে কোনও আলোচনা নেই, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা নেই। আমাদের সাংসদরা নিরাশ হয়ে বাইরে বসে আছেন। কিন্তু আপনারা অনুকরণ নিয়ে আলোচনা করছেন।” উল্লেখ্য, মঙ্গলবার সংসদ চত্বরে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সেই সময় রাহুল গান্ধীর মোবাইলে ভিডিও তুলতেও দেখা যায়।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top