News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুইদিন ব্যাপী স্পেইস অন হুইল অনুষ্ঠানের সমাপ্তি 
Image

দুইদিন ব্যাপী স্পেইস অন হুইল অনুষ্ঠানের সমাপ্তি 

ধর্মনগর, ১৭ ডিসেম্বর: ১৫ এবং ১৬ ডিসেম্বর দুই দিনব্যাপী স্পেইস অন হুইল অনুষ্ঠানের সমাপ্তি হল ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। সারা রাজ্য পরিক্রমা করে শুক্রবার এবং শনিবার ধর্মনগরে স্পেস অন হুইল বাসের প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। 

পরিসমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজ্ঞান ভারতীর ন্যাশনাল সেক্রেটারি প্রবীণ রামদাস, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত গোল্ডেন ভিলী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল তথা অনুষ্ঠানের ডিস্ট্রিক  কোঅর্ডিনেটর মানষ দে। স্পেস অন হুইল এর বাসে ইসরোর আবিষ্কারগুলিকে, পি এস এল ভি, এএসএলভি, ডিএসএলভি, বিভিন্ন ধরনের লঞ্চ প্যাড এবং নেভিগেশন সিস্টেম দেখানো হয়। 

ছাত্র-ছাত্রী তথা যারা শিক্ষার সাথে জড়িত এবং জানার আগ্রহ রয়েছে তাদের কাছে এক আধুনিক বিজ্ঞানের এবং প্রযুক্তির আবিষ্কার সমূহ দর্শন এবং জানার দোয়ার খুলে দিল এই বাস। বর্তমানে ভারত মহাকাশবিদ্যয় কোথায় কি অবস্থায় গিয়ে পৌঁছেছে তা অনেকেরই অজানা। এই অজানা তথ্যকে সঠিক রূপ দিয়ে মানুষের কাছে যেভাবে প্রদর্শিত করা হলো তা শুধুমাত্র উপলব্ধি করা একটা বিশাল ভাগ্যবানের ব্যাপার। রাজ্যের মানুষের কাছে ভারতের মহাকাশ গবেষণার সাফল্যগুলি যেভাবে তুলে ধরা হলো তা অভাবনীয় বলে বিশেষজ্ঞরা বর্ণনা করেছেন।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top