News Flash

Image

নগাঁওয়ের রহায় সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই

নগাঁও (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রহায় সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন জনৈক স্কুটার আরোহী। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরিফ নামের একজন। নিহতকে রহার বাসিন্দা মহম্মদ ইজাজ আনসারি বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, রহার নতুন চারিআলির কাছে ভয়ংকর এই সড়ক দুৰ্ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে। এএস ০২ এএইচ ৬৬৮৭ নম্বরে একটি স্কুটার এবং নগাঁওগামী এএস ০২ একে ৫২৯০ নম্বরের বলেনো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্কুটারটি জাতীয় সড়ক অতিক্রম করার সময় নগাঁও অভিমুখী বলেনোর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটারের চলক আজিজ আনসারির। রহায় একটি টায়ার দোকানের মালিক ছিলেন আজিজ। আহত আরিফ ছিলেন তাঁর দোকানের কর্মচারী।

দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে গিয়ে হাজির হয় রহা থানার পুলিশ। তাঁরা হতাহত দুজনকে উদ্ধার করে নগাঁওয়ে পাঠান। আহত আরিফের চিকিৎসা চলছে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে। অন্যদিকে নিহত আজিজ আনসারির মৃতদেহকে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top