News Flash

  • Home
  • দিনের খবর
  • সুরাট বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

সুরাট বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.) : গুজরাটের সুরাট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। টার্মিনাল ভবনের পিক আওয়ারে ১২০০ অভ্যন্তরীণ যাত্রী এবং ৬০০ আন্তর্জাতিক যাত্রী বহন করতে সক্ষম। পিক আওয়ারে ধারণক্ষমতা তিন হাজারে উন্নীত করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ৫৫ লাখ যাত্রীতে উন্নীত হবে।

এই টার্মিনাল বিল্ডিং একদিক থেকে সুরাট শহরের প্রবেশদ্বার। তাই স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে মাথায় রেখে এটির নকশা করা হয়েছে। এটি নিশ্চিত করা হয়েছে যে এখানে যাত্রীরা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় সংস্কৃতির প্রতিফলন দেখতে পাবেন। অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিংয়ের সম্মুখভাগটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যাত্রীরা সুরাট শহরের ‘রান্ডার’ এলাকার পুরানো বাড়িগুলির সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী কাঠের কাজ দেখতে পারবেন। বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং ডবল ইনসুলেটেড ছাদ সহ তাপ অপচয়ের জন্য ডাবল গ্লেজিং ইউনিট, বৃষ্টির জল সংগ্রহ এছাড়াও আরও অনেক ব্যবস্থায় সুসজ্জিত রয়েছে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top