News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি ক্রিকেট : ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা, এগিয়ে পাঞ্জাব
Image

কোচবিহার ট্রফি ক্রিকেট : ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা, এগিয়ে পাঞ্জাব

ত্রিপুরা-‌১১৯ &‌ ৭৬/‌২

পাঞ্জাব-‌৩৪৭/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। পরাজয়ের দোরগোড়ায় ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে ম্যাচ। এবং পরাজয় দিয়েই মরশুম শেষ করবে ত্রিপুরা। দ্বিতীয় দিনের শেষে খাদের কিনারায় রাজ্যদল, ঘরের মাঠে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনিংস পরাজয় এড়াতে ত্রিপুরার আরও দরকার১৫২ রান। হাতে রয়েছে ৮ উইকেট। ত্রিপুরার গড়া ১১৯ রানের জবাবে পাঞ্জাব প্রথম ইনিংসে ৩৪৭ রান করে। ২২৮ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে। উইকেটে দ্বীপজয় দেব ৫৩ রানে অপরাজিত রেয়েছেন। প্রথম দিনের ২ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমে শনিবার দ্বিতীয় দিনে আরও ৫ উইকেট হারিয়ে ২৫১ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে সফররত পাঞ্জাব দল। দলকে টেনে নিয়ে যান দলনায়ক ক্রিস ভগৎ এবং পারমিশ কুমার। তৃতীয় উইকেটে ওই জুটি ৩২৪ বল খেলে ১৬৬ রান যোগ করে পাঞ্জাবকে চালকের আসনে বসিয়ে দেন। ক্রিশ ২২৭ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫১ এবং পারমিশ ১৯০ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১১০ রান করেন। এছাড়া দলের পক্ষে অর্জুন রাজপুত ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং আরিয়ন যাদব ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। ত্রিপুরার পক্ষে অর্কজিৎ রায় ৮২ রানে ৪ টি এবং প্রণবিন্দু সাহা ৭১ রানে ২ টি উইকেট দখল করেন। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয দিনের শেষে ত্রিপুরা ২১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৭৬ রা করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার দ্বীপজয় দেব ৫৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং রোহন বিশ্বাস ৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দেবাংশু দত্ত ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। পাঞ্জাবের পক্ষে অনমোলজিৎ এবং শুভম রাণা ১ টি করে উইকেট পেয়েছেন। ত্রিপুরা এখনও পিছিয়ে রয়েছে ১৫২ রান।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top