News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত নির্বাচনে যতজন খুন হয়েছেন সেই দায় নওশাদ সিদ্দিকির : শওকত মোল্লা
Image

পঞ্চায়েত নির্বাচনে যতজন খুন হয়েছেন সেই দায় নওশাদ সিদ্দিকির : শওকত মোল্লা

ডায়মন্ড হারবার, ১৬ ডিসেম্বর (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনে যতজন খুন হয়েছেন সেই খুনের দায় নওশাদ সিদ্দিকির। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালে তৃণমূল কংগ্রেসের একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে একথা বলেন বিধায়ক শওকত মোল্লা।

এদিন নওশাদকে আক্রমণ করতে গিয়ে কার্যত চ্যালেঞ্জও ছুঁড়লেন তিনি। বলেন, নওশাদের সম্পত্তি জব্দ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন। এরপর তিনি বলেন, “লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন দাঁড়াক। কিন্তু ওটা ভাঙড় নয়। আমিও ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক। তাই নওশাদের জামানত জব্দ যদি করতে না পারি ভোট গণনার পরের দিন রিজাইন দেব।”

শওকত মোল্লার পাশাপাশি আসরে ছিলেন আরাবুল ইসলামও। তিনি বলেন, “আগামী লোকসভা ভোটে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকির বিষ তুলে,গলা ধাক্কা দিয়ে হুগলিতে পাঠিয়ে দেব।” তবে এখনও পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top