News Flash

  • Home
  • দিনের খবর
  • ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি, মমতার বিবৃতি দাবি মালব্যর
Image

ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি, মমতার বিবৃতি দাবি মালব্যর

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : লোকসভায় স্মোক ক্যান হামলায় মূল অভিযুক্ত ললিত ঝাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের একটি ছবি পোস্ট করেছেন ৷ তাঁর দাবি, ললিত শাসক দলের এই প্রবীণ নেতার ঘনিষ্ঠ ৷ শুক্রবার এই আগুনে ঘি ঢাললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷

অমিতবাবু ললিত ঝায়ের সঙ্গে তাপস রায়ের যোগাযোগ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন৷ তাতে একটি পুজো মণ্ডপে তৃণমূল বিধায়ক তাপস রায় ও ললিত ঝাকে একসঙ্গে দেখা যাচ্ছে৷ সেখানে তিনি লেখেন, “আমাদের গণতন্ত্রের মন্দিরে হামলাকারীদের মাস্টারমাইন্ড ললিত ঝা ৷ সে তৃণমূল নেতা তাপস রায়ের ঘনিষ্ঠ ৷ দীর্ঘদিন ধরেই তাদের দু’জনের মধ্যে যোগাযোগ রয়েছে ৷ তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তের জন্য এই প্রমাণই কি যথেষ্ট নয়?”

তাঁর এই পোস্ট সামাজিক মাধ্যমে শুক্রবার শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ সঙ্গে তিনি লিখেছেন, “ললিত ঝায়ের সঙ্গে তৃণমূলের প্রবীণ নেতা তাপস রায়ের যোগাযোগ রয়েছে৷ এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকতে পারেন না৷”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top