News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীর গ্যারান্টিই মুদ্রাস্ফীতির নিশ্চয়তা : জয়রাম রমেশ
Image

মোদীর গ্যারান্টিই মুদ্রাস্ফীতির নিশ্চয়তা : জয়রাম রমেশ

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : “মোদীর গ্যারান্টিই মুদ্রাস্ফীতির গ্যারান্টি” বলে বুধবার কটাক্ষ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি বুধবার প্রয়োজনীয় জিনিসপত্রের “আকাশ ছোঁয়া দাম” নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করে একথা বলেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, তা নয় তাঁরা এই “ব্যর্থতা” আড়াল করতে বিভিন্ন ইস্যু উত্থাপন করে চলেছেন।

সোশ্যাল মিডিয়া এক্স-এ হিন্দিতে একটি পোস্ট করে জয়রাম রমেশ লিখেছেন, “মোদীর গ্যারান্টিই মূল্যস্ফীতির গ্যারান্টি”! আজকাল, বিজেপি প্রধানমন্ত্রীর গ্যারান্টির কথা বলছে। তাঁদের অন্যান্য গ্যারান্টি সম্পর্কে জানি না, তবে একটি গ্যারান্টি যা গত সাড়ে নয় বছরে দেশ পেয়েছে তা হল মূল্যস্ফীতির গ্যারান্টি।” তিনি অভিযোগ করে আরও বলেন যে এই সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে।

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top