News Flash

  • Home
  • বাণিজ্য
  • শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ‘হৃষিকেশ সাহা স্মরণিকা প্রতিশ্রুতি’ আয়োজন করেছে
Image

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ‘হৃষিকেশ সাহা স্মরণিকা প্রতিশ্রুতি’ আয়োজন করেছে

আগরতলা, ১০ ডিসেম্বর : শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার ‘রোল মডেল এবং আলোর দিশারি’ হৃষিকেশ সাহার ৮৩ তম জন্মবার্ষিকী উদযাপন করে ‘হৃষিকেশ’- নামে সেই ঠিকানায় যা আজও তাঁর স্মৃতি বহন করে চলেছে।

হৃষিকেশ সাহা, তাঁর জীবদ্দশায়, ত্রিপুরায় যত নির্মাণ কাজ করেছেন তা শুধু  ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেনি যা আসলে মানুষের মন ও হৃদয়কেও জুড়ে দিয়েছিল। তাই, শ্রদ্ধায় ও ভালোবাসায় মানুষ তাঁকে আজও স্মরণ করেন – যাঁদের জীবন তিনি স্পর্শ করেছিলেন।

”দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর এমন এক ভালোবাসা এবং যত্নে ভরা উদ্যোগ যেখানে বাবা, মা পরিত্যক্ত ছোটো মেয়েদের জীবনে আশা এবং আনন্দ ফিরিয়ে আনার নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হয়। তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি যত্ন ও সঠিক পরিচর্যা করা হয়। এও এক অঙ্গীকার যা আজ নয়, অনেক আগেই এর পথচলা শুরু হয়েছে। যাতে ওই সব মেয়েরা যোগ্যতা, দক্ষতা অর্জন করে স্বমহিমায় উজ্জ্বল হয়ে ওঠে। 

আজ, ‘পথ ও আলোর দিশারি, হৃষিকেশ সাহার ৮৩তম জন্মবার্ষিকীতে ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রতি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ফের একবার প্রতিশ্রুতিবদ্ধ হয় – তাদের জীবনের নানা প্রয়োজন মেটাতে ও দায়িত্ব নেওয়ার। ওই মেয়েদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য এবং তাদের জীবনকে সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষক, ক্রীড়া প্রশিক্ষক, যোগ প্রশিক্ষক, চিকিৎসা পরামর্শদাতা, দক্ষ কোচ ও মেন্টরের ব্যবস্থা করা হয় এবং ছোটো মেয়েদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি পড়ালেখার সামগ্রী এবং খেলাধুলার নানা জিনিস বছরভর সরবরাহ করার অঙ্গীকার করা হয়। 

হৃষিকেশ সাহার স্ত্রী বেলা সাহা এ প্রসঙ্গে বলেন, “আমার স্বামী নিজে যেমন একটি সুস্থ ও সার্থক জীবনযাপন করতে পছন্দ করতেন তেমনই প্রত্যেকের জন্য তিনি সেটাই কামনা করতেন। কারণ তিনি বিশ্বাস করতেন যে একটা সুস্থ ও সুখী সমাজ পরিচালনার জন্য এটা ভীষণভাবে দরকার।” 

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার তথা হৃষিকেশ সাহার পুত্র রূপক সাহা বলেন, “যদি কারোর কোনো সাহায্যের দরকার হত বাবা তাঁর দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।আর ঠিক এই কারণেই মানুষ তাঁকে আজও মনে রেখেছেন, তাঁকে স্মরণ করেন যাঁদের জীবন তিনি স্পর্শ করেছিলেন, যাঁদেরকে তিনি অনুপ্রাণিত করেছিলেন।” 

“এ কারণেই আমরা তাঁর জন্মবার্ষিকীকে স্বাস্থ্য শিবির, বার্ষিক ‘মেধা উৎসব’-এর মতো উদ্যোগ এবং এই বছর ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’-এর জন্য নতুন করে অঙ্গীকার নিয়ে আমরা তাঁকে স্মরণ করি।” জানান শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আরেক ডিরেক্টর তথা হৃষিকেশ সাহার পুত্রবধূ অর্পিতা সাহা। তিনি আরও বলেন, “এসব বিষয় তাঁর হৃদয়ের কাছাকাছি ছিল বলেই তার স্মৃতিতে দুর্গাদের জন্য পড়াশোনার সামগ্রী, অংকন সহ  অন্যান্য শিল্পের সামগ্রী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছেI”

এই ব্যবস্থাপনায় ও আজকের আয়োজনে শিশুদের চোখ, মুখ আনন্দ এবং উচ্ছ্বাসে ভরে যায় এবং একটি আনন্দদায়ক ভোজের সঙ্গে অনুষ্ঠানটি সত্যিই  আনন্দের সঙ্গে শেষ হয়I

Releated Posts

আরবিআইয়ের সম্পদ বৃদ্ধি ২০.৬ শতাংশ, ২০২৫-২৬ অর্থবর্ষে ব্যালান্স শিট পৌঁছাল ৯১.৯৭ লক্ষ কোটি টাকায়

মুম্বই, ২৯ মে (আইএএনএস) : দেশীয় বিনিয়োগ, সোনার মজুত এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জেরে ২০২৫-২৬ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক…

ByByTaniya Chakraborty May 29, 2026

ওড়িশায় সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদনে ইন্টেল ও ৩ডিজিএস-এর সঙ্গে চুক্তি, জানালেন অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : ভারতে সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার লক্ষ্যে ওড়িশা সরকার ইন্টেল এবং ৩ডি গ্লাস…

ByByTaniya Chakraborty May 29, 2026

২০২৮ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার ক্ষমতা ৩ গিগাওয়াট ছাড়াবে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৯ মে (আইএএনএস) : হাইপারস্কেলার সংস্থাগুলির বাড়তি চাহিদা, দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কাজের চাপ…

ByByTaniya Chakraborty May 29, 2026

দেশে পেট্রোল-ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই: ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস) : দেশে পেট্রোল ও ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। শনিবার…

ByByTaniya Chakraborty May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top