News Flash

Image

গোসাঁইগাঁওয়ে হাতির হামলা, হত ব্যক্তি

গোসাঁইগাঁও (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : কোকরঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমায় হাতির হামলায় জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে নবীননগরের বাসিন্দা বছর ৫৪-এর প্ৰমে কিসকু বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, ঘটনা আজ রবিবার ভোররাতের দিকে গোসাঁইগাঁও মহকুমার অধীনস্থ কচুগাঁও ফরেস্ট ডিভিশনের অন্তর্গত নবীননগরে সংঘটিত হয়েছে। এদিন সকালে জনমানব শূন্য এলাকায় প্রমে কিসকুর নিথর দেহ দেখে স্থানীয় থানায় খবর দেন কতিপয় প্ৰত্যক্ষদর্শী।

ধারণা করা হচ্ছে রাইমনা জাতীয় উদ্যান থেকে হাতির দল ওই এলাকায় এসে প্রমে কিসকুর ওপর হামলা চালিয়ে মেরে ফেলেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও বন কর্মীর এক দল। পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি উদ্ধার করে গোসাঁইগাঁও সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top