News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসকেএম হাসপাতালের বেড না পেয়ে মৃত্যু হল রোগীর
Image

এসএসকেএম হাসপাতালের বেড না পেয়ে মৃত্যু হল রোগীর

কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটডোরের সামনে বেড না পেয়ে মৃত্যু হল এক রোগী। জানা গেছে, এসএসকেএম–এ বেড না পেয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান সেখানেও বেড না পেয়ে সেখান থেকে আবার ফিরতে হয় এস‌এসকেএমে। বেড পাওয়া তো দূরের কথা খোলা আকাশের নীচেই তাঁকে কাটাতে হল ১৮ ঘণ্টা। শনিবার দুপুরে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। মৃত ওই রোগীর নাম আকলিমা বিবি । তিনি হাওড়ার বড়গাছিয়ার বাসিন্দা।

পরিবারের অভিযোগ, তিনি প্রথমে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা রেফার করেন এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসার পর তাঁকে কার্ডিওলজির এমার্জেন্সিতে পাঠানো হয়। ইসিজি করে চিকিৎসকরা জানান, পেসমেকার বসানোর প্রয়োজন আছে, কিন্তু বেড নেই। তাই পরিবারের লোকেরা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানেও বেড না পাওয়ায় বৃহস্পতিবার রাতেই আবার এসএসকেএম এ ফিরে আসেন।

সারারাত জেগে থাকার পর সকালে কার্ডিওলজি আউটডোরে তাঁকে দেখানো হয়। আউটডোরের চিকিৎসক কিছু ওষুধ লিখে জানিয়ে দেন আকলিমার ভর্তি হওয়ার দরকার নেই। আউটডোর থেকে বেরিয়ে সামনেই বসেছিলেন। হঠাৎ তাঁর শরীর মারাত্ম্যভাবে খারাপ হয়ে যায়। এরপর এমার্জেন্সিতে নিয়ে যেতে জানানো হয় আকলিমা মারা গিয়েছেন। চিকিৎসা না পাওয়ার অভিযোগে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে নিউরোলজি আউটডোরের সামনে রেফার রোগের শিকার হয়ে চিকিৎসক দেখানোর আগেই মৃত্যু হয়েছিল হুগলির এক রোগীর।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top