News Flash

  • Home
  • প্রধান খবর
  • একাধিক কর্মসূচি নিয়ে আলিপুরদুয়ার পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Image

একাধিক কর্মসূচি নিয়ে আলিপুরদুয়ার পৌঁছলেন মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ার, ৯ ডিসেম্বর (হি. স.) : আলিপুরদুয়ারে পৌঁছোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিশেষ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নেমেছেন। সেখান থেকে গাড়িতে করে কাছেই সার্কিট হাউজে উঠেছেন। আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে ।

শনিবার ২টা ৪৫ মিনিটে বিশেষ হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নেমেছেন। এদিন আলিপুরদুয়ার হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক, বিধায়ক সুমন কাঞ্জিলাল, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, এসজিডি-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা। সেখান থেকে গাড়িতে করে কাছেই সার্কিট হাউজে উঠেছেন। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সরকারি সুবিধা দান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ডুয়ার্সকন্যা থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।

Releated Posts

নিট কাণ্ডে ন্যায়ের দাবিতে গান্ধী স্মৃতিতে রাহুল, বিরোধীদের প্রতীকী প্রতিবাদ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে বিরোধীদের প্রতিবাদ আরও তীব্র হল রাজধানীতে। বৃহস্পতিবার কংগ্রেস…

ByBySandeep Biswas Jul 23, 2026

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের দরভাঙ্গা ও বেগুসরাইয়ে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস পুলিশের

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস) : নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিহারের বিভিন্ন জেলায় ছাত্রদের…

ByBySandeep Biswas Jul 23, 2026

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top