News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে রাজ্যপালের অর্থ দান
Image

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে রাজ্যপালের অর্থ দান

আগরতলা, ৭ ডিসেম্বর: রাজভবনে আজ বিকেলে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে সৈনিক কল্যাণ বোর্ডের ত্রিপুরার অধিকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জে পি তিওয়ারি পতাকা পরিয়ে দিয়েছেন।

এদিন রাজ্যপাল সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে অর্থও দান করেন। এ উপলক্ষে দেশের প্রতি সশস্ত্র সেনা জওয়ানদের ত্যাগ ও সাহসের জন্য রাজ্যপাল তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাহসী সৈনিক ও তাদের পরিবারের কল্যাণে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস তহবিলে অর্থ দান করার জন্য রাজ্যপাল রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

মানিক্যনগরে অভিযানে প্রায় ২ লক্ষ গাঁজার চারার নার্সারি ধ্বংস, বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ

আগরতলা, ২৯ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে এবার আরও সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জেলা পুলিশের পাশাপাশি…

ByByReshmi Debnath Jul 29, 2026

দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ২৯ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top