News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জল সরবরাহকারী জলের মেশিনের উদ্বোধন হয়েছে আজ
Image

কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জল সরবরাহকারী জলের মেশিনের উদ্বোধন হয়েছে আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনায় মোহনপুর মহকুমার গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জল সরবরাহকারী জলের মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য।
গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিশোধিত পানীয় জলের সরবরাহকারী মেশিন উদ্বোধন করে তার পরিষেবা নেওয়ার জন্য উপস্থিত রোগীদের প্রতি আহবান করলেন জেলা সভাপতি।

তিনি বলেন ২৪ ঘন্টা বাজার থেকে জল কিনে আনা সম্ভব হয় না রোগীদের পক্ষে। এছাড়াও কখনো গরম আবার কখনো স্বাভাবিক জলের প্রয়োজন হয় রোগী এবং চিকিৎসকদের। এই চাহিদা পূরণ করতেই কাতলামারা এবং গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলের এই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্পের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রিনা দেববর্মা স্থানীয় জনপ্রতিনিধি সমেত অন্যান্য নেতৃত্বরা। এদিন দুই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি রোগীদের খোঁজখবর নিলেন সভাধিপতি হরিদুলাল আচার্য।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top