News Flash

Image

মমতাকে চোর অপবাদ, তোপ অভিষেকের

কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): প্রথম থেকেই নানা দুর্নীতির প্রসঙ্গ তুলে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে আক্রমণ করে এসেছেন শুভেন্দু অধিকারী। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বারবার। তার মুখ্যমন্ত্রীকে চোর বলা নিয়ে তুমুল বিতণ্ডা হয়েছে। বিধানসভা থেকে সাসপেন্ডও করা হয়েছে। তারপরেও ওই লাইনে মমতাকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন শুভেন্দুবাবু। আর ওই প্রসঙ্গ তুলে এবার তাঁকে ও গোটা বিজেপিকেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, টেনে আনলেন নারদ প্রসঙ্গও।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে সব থেকে বেশি চেল্লাচ্ছে। তাঁকে টিভির পর্দায় হাত পেতে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। সে চোর চোর করে চেল্লাচ্ছে।’ পকেটমার বলে কটাক্ষও করেছেন তিনি। অভিষেক বলেন, ‘আমরা ছোটবেলায় শুনতাম পকেটমার হইতে সাবধান। রাস্তায় ভিড়ে, বাসে যে চুরি করে সে কিছুটা দৌড়ে পালিয়ে গিয়ে চোর চোর বলে চিল্লায়। বাঙালি ভাবলে মেলাতে পারবে। বিজেপির নেতারা পকেটমার। তৃণমূলের যাঁদের চোর বলছে তাঁদের টিভির পর্দায় দেখা যায়নি।’

নারদ কাণ্ডে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের সবাইকে ধরার জন্য আগেও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি। এদিনও অভিষেক বলেন, ‘আমি তো বলেছি নারদয় যাঁরা যুক্ত রয়েছে, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হল। নারদ-এর মুখ্য চরিত্রে শুভেন্দু অধিকারী, তাঁকে কেন গ্রেফতার করা হবে না।’

অভিষেক টেনে আনেন নরেন্দ্র মোদীর প্রসঙ্গও। তিনি বলেন, ‘মোদী বলছে না খাউঙ্গা, না খানে দুঙ্গা। যে কাগজে মুড়িয়ে টাকা সে বিজেপিতে গিয়েছে বলে ধোয়া তুলসিপাতা নাকি। ওঁরা নিজেরাও জানে ওঁরা কত বড় চোর।’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top