News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বড়দোয়ালি স্কুলে এক প্রশাসনিক শিবিরের আয়োজন
Image

 নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বড়দোয়ালি স্কুলে এক প্রশাসনিক শিবিরের আয়োজন

আগরতলা, ২ ডিসেম্বর: মানুষের দুয়ারে সরকারি সুযোগ-সুবিধা পৌছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ কর্মসূচি ঘোষণা করেছে। এর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে বড়দোয়ালি স্কুলে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবিরের উদ্বোধন করেন নিগমের মেয়র দীপক মজুমদার।

সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানি সরকার, পুর নিগমের দক্ষিন জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, পুর নিগমের সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। এই শিবির থেকে সাধারন মানুষকে পি.আর.টি.সি, এস.সি সার্টিফিকেট, ও.বি.সি সার্টিফিকেট, আয়ুষ্মান কার্ড, আধার কার্ড, ট্রেড লাইসেন্স ইত্যাদি প্রদান করা হয়। 

শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন দেশের প্রধানমন্ত্রী দেশের সকল অংশের মানুষের জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন। অপরদিকে রাজ্য সরকার প্রতিঘরে সুশাসন ২.০-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বহু মানুষ এখনো কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাই সকল যোগ্য ব্যক্তি যেন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ শুরু করা হয়েছে।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top