News Flash

  • Home
  • দেশ
  • সৌরবায়ুর গতিপ্রকৃতি মাপছে আদিত্য এল-১, আরও একটি যন্ত্র সক্রিয় করল ইসরো
Image

সৌরবায়ুর গতিপ্রকৃতি মাপছে আদিত্য এল-১, আরও একটি যন্ত্র সক্রিয় করল ইসরো

বেঙ্গালুরু, ২ ডিসেম্বর (হি.স.): সূর্যের আলোকরশ্মি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি আদিত্য এল-১। দূর থেকেই মাপছে সৌরবায়ুর গতিপ্রকৃতি। সৌরযানের মধ্যে আরও একটি যন্ত্রকে সক্রিয় করেছে ইসরো। তার মাধ্যমেই সৌরবায়ু পর্যবেক্ষণ করা হচ্ছে। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইসরো সে কথা জানিয়েছে।

ইসরো এক্স মাধ্যমে জানিয়েছে, “আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোডের মধ্যে সোলার উইন্ড আয়ন স্পেকটোমিটার (এসডব্লিউআইএস) নামক যন্ত্রটি সক্রিয় করা হয়েছে। সৌরবায়ুর মধ্যেকার প্রোটন এবং আলফা কণা শক্তির তারতম্য গত দু’দিন ধরে পরীক্ষা করেছে যন্ত্রটি।” গ্রাফ আকারে সেই পরিসংখ্যান প্রকাশও করেছে ইসরো।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি। সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছতে তার মোট চার মাস সময় লাগার কথা। ইসরোর সৌরযানের যাত্রা শুরু হওয়ার পর তিন মাস সম্পূর্ণ হল শনিবার। এখনও পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সব ঠিক চলছে। মহাকাশে কোথাও বাধা পায়নি আদিত্য-এল১।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top